1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে পোশাক কর্মীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা!! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

শ্রীপুরে পোশাক কর্মীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৭ বার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সুফিয়া খাতুন (১৮) নামে এক পোশাক কর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।
বুধবার রাতে পৌর এলাকার ছাপিলা পাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি সুফিয়াকে তাঁর দ্বিতীয় স্বামী আশিক (১৮) পরিকল্পিতভাবে হত্যা করছেন।

নিহত সুফিয়া শ্রীপুর উপজেলার দুলর্ভপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি ভাংনাহাটি গ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এদিকে অভিযুক্ত আশিক (১৮) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের বাসার মিয়ার ছেলে। তিনি ছাপিলাপাড়া এলাকায় ভাড়া থেকে একই কারখানায় চাকরি করেন।

নিহতের মা সমলা বেগম জানায়, গত ২৩ জানুয়ারি তারিখে সুফিয়ার সঙ্গে একই এলাকার ডালেশহর গ্রামের মোকারমের বিয়ে হয়। সুফিয়া শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সফটেক্স নামক পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরির সুবাদে সহকর্মী আশিকের সঙ্গে গোপনে পরকীয়ায় জড়িয়ে পড়ে তিনি। গত ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে সুফিয়া কারখানা থেকে বেতন আনার কথা বলে বাসা থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি।

এ বিষয়ে সুফিয়ার স্বামী প্রথম স্বামী মোকারম শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। নিহতের স্বজনেরা আরও জানান, নিখোঁজের কয়েক দিন পর সুফিয়া তাঁদের ফোন করে জানান, তিনি তাঁর প্রেমিক আশিকের সঙ্গে পালিয়ে গিয়ে তাঁকে বিয়ে করেছেন।

নিহতের বড় ভাই সোহেল জানান, বুধবার রাত ৩টার দিকে পুলিশ আনসার রোডের ভাড়া বাসায় গিয়ে তাঁদের হাসপাতালে আসতে বলে। এ সময় পুলিশের সঙ্গে হাসপাতালে এসে সুফিয়ার মরদেহ দেখতে পান তাঁরা।

নিহতের মা অভিযোগ করে বলেন, ‘আশিক আমার মেয়ের সংসার ভেঙেছে। তাঁকে নিয়ে গোপনে বিয়ে করেছে। এখন আমার মেয়েকে হত্যা করেছে, আমি এর বিচার চাই।’

শ্রীপুর থানার উপপরিদর্শক ইমরান শেখ জানান, খবর পেয়ে রাতেই ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net