1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদক সেবনকারীকে কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদক সেবনকারীকে কারাদন্ড

আই কে ইব্রাহীম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নাজিম উদ্দিন, মোছা, শামীম মিয়া ও ফয়সাল মিয়া নামে
৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড প্রদান করেন।

জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ নাজিম উদ্দীন শিকদার তাদের মাদক সেবন অবস্থায় গ্রেপ্তার করেন। এরপর ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় তিনজনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ১০০ টাকা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net