1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় লোকমোর্চার সম্মেলন-২০২২ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

মাগুরায় লোকমোর্চার সম্মেলন-২০২২ অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪০ বার

মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে ২৩ ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপী লোকমোর্চার সম্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়েছে। লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অডিও বক্তব্য রাখেন মাগুরা – ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।

জেলা লোকমোর্চার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আবদুর রউফ মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু । আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা লোকমোর্চার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসাদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবু বক্কার সিদ্দিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আবদুল আওয়াল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান ।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক সাংবাদিক অলোক বোস ও ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে প্রজেক্ট এন্ড এ্যাডভোকেসি ফোকাল অনিরুদ্ধ রায় । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেসপন্স প্রকল্পের সমন্নয়ক মোঃ ওসমান গণি, রেসপন্স প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ আতিকুজ্জামান পান্না, সহেবা খাতুনসহ অন্যরা।
জেলা লোকমোর্চার নির্বাহী সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী ও রেসপন্স প্রকল্পের প্রজেক্ট অফিসার আরিফুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলা লোকমোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল ইউনিয়ন লোকমোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net