1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক গ্রামেই ১০ কোটি টাকার লিচু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

এক গ্রামেই ১০ কোটি টাকার লিচু

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৯৩ বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে এবার অন্তত ১০ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশা করছেন চাষিরা। লক্ষ্যমাত্রা স্পর্শ করতে দিনরাত পরিশ্রম করছেন এখানকার লিচু চাষিরা।

সরেজমিনে দেখা যায়, ফুল ফুলে ভরে উঠেছে লিচু গাছগুলো। বাগানে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার মঙ্গলবাড়িয়ায় লিচুর বাম্পার ফলন আশা করছেন তারা। এদিকে লিচু বাগানকে ঘিরে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবাড়িয়া গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান পেশা লিচু চাষ। লিচুর আয় থেকেই চলে পরিবারের ভরণ-পোষণ। মৌসুমের শুরুতে মুকুল আসার পরই চাষিদের কাছ থেকে গাছ কিনে নেন স্থানীয় ব্যাপারীরা। এরপর পরিচর্যা করে গাছের পাকা লিচু বিক্রি করেন তারা।

এ গ্রামে ছোট-বড় প্রায় ১৫ হাজার লিচু গাছ আছে। চলতি মওসুমে এখান থেকে ১০ কোটি টাকার লিচু বিক্রির আশা করছেন চাষিরা।

৩০ বছর ধরে লিচু চাষ করছেন মঙ্গলবাড়িয়া গ্রামের তৌহিদ মিয়া। এবারও তিনি সাড়ে ৪০০ গাছ কিনেছেন। তার বাগানে মুকুল এসেছে। যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি মুকুল এসেছে এবার। তাই তিনি লিচুর বাম্পার ফলন আশা করছেন।

এদিকে বাগানের পাশে বক্স বসিয়ে মৌমাছি চাষ করে মধু সংগ্রহ করছেন খামারিরা। সেখান থেকে লিচুর সুস্বাদু বিশুদ্ধ মধু কিনতে ভিড় করছের অনেকে। বাগানে মৌমাছি চাষ করায় লিচুর ফলনও হয় বেশি।

মধু কিনতে আসা মো. আনোয়ার হোসেন বলেন, প্রতি বছর মঙ্গলবাড়িয়ায় লিচু কিনতে আসি। এবার মধু নিতে এসেছি। এ মধুর স্বাদ অনেক ভালো।

কিশোরগঞ্জ থেকে আসা মো. অশরাফুল ইসলাম জানান, এ মধুর গন্ধ, ঘনত্ব ও স্বাদ অন্য যে কোনো মধুর চেয়ে ভালো। তাই এখান থেকে মধু কিনে ঢাকায় আত্মীয়দের বাসায় পাঠাবো।

মঙ্গলবাড়িয়া গ্রামের মধু বিক্রেতা মো. ছফির উদ্দিন জানান, কয়েক বছর ধরে লিচুর মধু সংগ্রহ করছি। তার খামারে ৫০টি বাক্স রয়েছে। এখান থেকে প্রতি মওসুমে ৫০০ কেজি মধু সংগ্রহ করা যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম জানান, কিশোরগঞ্জসহ দেশ-বিদেশে মঙ্গলবাড়িয়া লিচুর কদর রয়েছে। এবার লিচুর ফলন বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net