1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভৈরবে নারী শ্রমিককে ধর্ষণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

ভৈরবে নারী শ্রমিককে ধর্ষণ

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৪৫ বার

কিশোরগঞ্জের ভৈরবে এক নারী (৪৫) শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সহকর্মীর বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়িতে যাওয়ার পথে ওই নারী ধর্ষণের শিকার হন বলে মামলায় অভিযোগ করেছেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভৈরব থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ওই নারী। মামলায় ভৈরবের শফিকুল ইসলামের (৩৮) বিরুদ্ধে ধর্ষণের এবং আবুল হোসেনের (৩৫) বিরুদ্ধে শফিকুলকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, ওই নারী স্থানীয় একটি প্লাস্টিক তৈরির কারখানায় কাজ করেন। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর পূর্বপরিচিত। আমলাপাড়ায় ওই নারীর এক সহকর্মী থাকেন। গত সোমবার তিনি ওই সহকর্মীর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বিকেলে ওই বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে তুলে নিয়ে যান। পরে তিনি ধর্ষণের শিকার হন।

নির্যাতনের শিকার নারী বলেন, সোমবার রাত ১১টার দিকে স্থানীয় দুই নারীর সহায়তায় তিনি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। মামলা হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে চলে যান। তাঁদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

মামলাটি তদন্ত করছেন ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ আলম মোল্লা। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে দুই আসামির কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net