1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রতিদিন কোন না কোন এলাকায় হচ্ছে গরু চুরি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত 

রাউজানে প্রতিদিন কোন না কোন এলাকায় হচ্ছে গরু চুরি

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৫১ বার

চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন কোন না কোন এরাকা থেকে গরু চুরির ঘটনা সংগঠিত হচ্ছে।রাউজানের পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, গশ্চি, রাউজান পৌরসভার জানালী হাট এলাকা থেকে গরু চুরির ঘটনা সংগঠিত হয়েছে। গতকাল ১০ মার্চ ভোররাতে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কলমপতি মনোমিয়া চৌধুরীর বাড়ির বাসিন্দা কৃষক আবদুল কাদের মুন্সির গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে একটি ষাড়, ৩ টি বকনা, একটি বাছুর সহ ৫টি গরু চুরি করে নিয়ে যায়। কৃষক আবদুল কাদের মুন্সি বলেন,বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় করে গোয়াল ঘর থেকে গরু বের করার জন্য গেলে গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা দেখতে পায়। গোয়াল ঘরে থাকা ৫টি গরু নেই।এলাকায় খোজাখুজি করে গরুর কোন হদিস না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন দরিদ্র কৃষক আবদুল কাদের।
এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীলের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাউজানে গরু চুরির ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে । ডাবুয়া ইউনিয়নের কলমপতি এলাকার কৃষক আবদুল কাদের মুন্সির গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরির ঘটনার বিষয়ে এখনো কোন মামলা বা অভিযোগ দেওয়া হয়নি। গরু চুরির ঘটনার বিষয়ে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net