1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় অস্ত্রসহ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

সাতকানিয়ায় অস্ত্রসহ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩২৮ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার পলাতক দুই আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মাইজপাড়া মাহিত্যার বাপের বিল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার মৃত জগির আহমদের ছেলে আমিনুল ইসলাম প্রকাশ ডাকাত আমিন (৩৮) ও মো. সিরাজুল ইসলাম (৪৬)।

পুলিশ জানায়, নির্বাচনী সহিংসতাসহ ৮টি মামলার আসামি সিরাজুল ইসলাম এবং ৪টি মামলায় পলাতক আসামি আমিনুল ইসলামকে খাগরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় আমিনুল ইসলামের হেফাজতে থাকা মাইজপাড়ার ইউনুসের মুরগির ফার্মের দক্ষিণ পাশে বেগুন ক্ষেতে কালো পলিথিন মোড়ানো অবস্থায় লোহা ও কাঠের তৈরি ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, খাগরিয়া থেকে দুজন আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সাথে যারা জড়িত তাদেরও গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net