1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্মাণাধীন সেনানিবাসের কাজ পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

নির্মাণাধীন সেনানিবাসের কাজ পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৭৭ বার

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের কাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বুধবার দুপুরে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন করেন তিনি।

কিশোরগঞ্জের মিঠামইনে ২৭৫ একর জায়গায় সেনানিবাসের কাজ চলমান। পরিদর্শনের সময় সেতু বিভাগের কর্মকর্তারা হাওরে উড়ালসড়ক নির্মাণের নকশা প্রণয়ন ও আনুষঙ্গিক অন্যান্য পরিকল্পনার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানান।

এ সময় অন্যদের মধ্যে সেনা সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর হোসেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তাঁরা কিশোরগঞ্জের হাওরের অল ওয়েদার সড়কের অষ্টগ্রাম জিরো পয়েন্ট ও ইটনা জিরো পয়েন্ট পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net