1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে গরুচোর গ্রেফতার, পিকআপ জব্দ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

বাঁশখালীতে গরুচোর গ্রেফতার, পিকআপ জব্দ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩০১ বার

সম্প্রতি বাঁশখালীতে গরুচোরী নিত্য ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে গরুর খামারি ও প্রান্তিক গরুর মালিক এ বিষয় নিয়ে থাকেন উদ্বিগ্ন। গতরাত (১৪ মার্চ) ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এক গরুচোরকে গরু উদ্ধারপূর্বক বাঁশখালী থানা পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডস্থ মহাজন ঘাটা নামক স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক প্রধান সড়কে গরু চোরকে গরুসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।

এ সময় আসামী মোহাম্মদ আলমগীর ফরিদ (২১) কে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী সাতকানিয়া থানাধিন চুড়ামণি জোটপুকুরিয়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের আবু শামার পুত্র। গ্রেফতারকালে অপর এক গরুচোর বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার আশরাফ আলীর পুত্র মো. ইমরান (২৫) সুকৌশলে পালিয়ে যায়।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান-‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ এক গরুচোরকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় একটি গরু উদ্ধার পূর্বক চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।এ বিষয়ে বাঁশখালী থানায় আসামীদের বিরোদ্ধে (৩৮০/৪১১ ধারায়) নিয়মিত মামলা রজু করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net