1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ৯৬জন শিক্ষার্থী পেল বিনামূল্যে লেখার খাতা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

মীরসরাইয়ে ৯৬জন শিক্ষার্থী পেল বিনামূল্যে লেখার খাতা

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৬৭ বার

মীরসরাই উপজেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন অদম্য যুব সংঘের পক্ষ থেকে ৯৬জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে হাতে লেখার খাতা বিতরণ করা হয়েছে।
২১ মার্চ (সোমবার) সকালে উপজেলার বামনসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৯৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে তিনটি করে বাংলা, অংক ও ইংরেজি খাতা বিনামূল্যে বিতরণ করা হয়। সংগঠনের পক্ষে সাবেক দপ্তর সম্পাদক ফরহাদ উদ্দিন ও সদস্য শরীফুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের শ্রেণি কক্ষে খাতা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

বামনসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি ফাতেমা বলেন, অদম্য যুব সংঘের এই উদ্যোগটি খুবই চমৎকার। এভাবে ক্ষুদে শিক্ষার্থীদের উৎসাহিত করলে পড়ালেখার প্রতি তাদের মনোযোগ বাড়বে। পাশাপাশি তারা বড়দের দেখানো পথ ধরে সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে ভবিষ্যতের কল্যাণে বেড়ে উঠবে।

অদম্য যুব সংঘের সভাপতি কামরুল হাসান জনি জানান, শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমটি সংগঠনের শুরু থেকেই পরিচালনা করা হচ্ছে। তবে গত দুই বছর ধরে প্রাথমিকে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য হাতে লেখার খাতা বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ইতিমধ্যে বেশকিছু বিদ্যালয় ও মাদ্রাসায় বিনামূল্যে হাতে লেখার খাতা বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কর্মসূচি চলমান থাকবে। এ ছাড়াও কোনো অসহায় মেধাবী শিক্ষার্থীর পরিবার চাইলে সংগঠনের সঙ্গে যোগাযোগ করে সন্তানের জন্য এই খাতা সংগ্রহ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net