1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে সমকাল পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল!! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

শ্রীপুরে সমকাল পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৭৯ বার

দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও গাজীপুর জেলা প্রতিনিধির বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে শ্রীপুর পৌর শহরের উপজেলা পরিষদের সামনে ২ঘন্টা ব্যাপি শ্রীপুরে কর্মরত সাংবাদিকরা এসব কর্মসূচি পালন করে । পরে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

চ্যানেল আই এর ষ্টাফ রিপোর্টার মো. ফজলুল হক মোড়লের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন- সাংবাদিক বশির আহমেদ কাজল, আব্দুল মালেক, মাহবুবুর রহমান, এমদাদুল হক, জামাল উদ্দিন, মোতাহার হোসেন খান,, রাতুল মন্ডল,সাদিক মৃধা, রাজিবুল হাসান, সাইফুল আলম সুমন, হোসেন আলী বাবু,আল-আমিন, মোশাররফ হোসেন তজু, আলফাজ সরকার, মাহফুজুর রহমান ইকবাল সহ বিভিন্ন ইলেকট্রিক ও
প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ ।

মানববন্ধনে বক্তারা গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারনে দৈনিক সমকাল পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলনের বিরুদ্ধে গাজীপুর আদালতে ৫ কোটি টাকা মানহানির মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকরা অবিলম্বে এ হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান। একই সাথে ওই
যুবলীগ নেতার অনিয়ম দূর্নীতির অনুসন্ধান করে আইনের আওতায় নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকরা দাবী করেন নিজের অপরাধ ধামাচাপা দিতে এবং সাংবাদিকের কন্ঠরোধ করতে সাইফুল ইসলাম এ মামলা
করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net