1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি তুহিন সম্পাদক সাইফুল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি তুহিন সম্পাদক সাইফুল

নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৫৫৩ বার

সাভার উপজেলার আশুলিয়া থানাআওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, কেমন হরতাল হয়েছে ভাই? এর চেয়ে হেফাজতও তো ভাল, হেফাজত তো তাও মতিঝিলে বিরাট সমাবেশ করতে পারে।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সামনে রোজা আসছে, এই রোজাকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

আব্দুর রাজ্জাক বলেন, যতোই হরতাল করেন, যতোই রেল লাইন তোলেন, বিদ্যুতের লাইন কাটেন। এখন আর বাংলাদেশে বিদ্যুতের লাইন কাটতে পারবেন না।কোন হরতাল হবে না। আর এই নির্বাচন কমিশন দ্বারা নির্বাচন হবে। কেউ যদি এই নির্বাচন বিঘ্নিত করতে চায় আমরা অবশ্যই মোকাবেলা করবো।

মন্ত্রী বলেন, কিছু খাদ্য শষ্যের দাম বেড়েছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আমি আপনাদের বলতে চাই সারা বাংলাদেশে আমাদের নেত্রী কি বসে আছেন? আমরা কি ব্যবস্থা নিচ্ছি না? আমরাও ওএমএসএ চাল দিচ্ছি। আমরা বিজিএফ দিচ্ছি, ১০ টাকা কেজি ৫০ লক্ষ পরিবার ৫ জন করে হলেও আড়াই কোটি মানুষকে আমরা ১০ টাকা কেজিতে চাল দিচ্ছি।

সব শেষে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি হিসাবে ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক হিসাবে মুহাম্মদ সাইফুল ইসলাম ও ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে মো. শাহাদাত হোসেন খানের নাম ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুহ সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুনন্নাহার চাপা ও বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net