1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে দুর্বার ডিপিএল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

মীরসরাইয়ে দুর্বার ডিপিএল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মীরসরাই (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩২২ বার

মীরসরাইয়ের দর্শক নন্দিত ফুটবল টুর্নামেন্ট দুর্বার ডিপিএল এর উদ্বোধন ৪ মার্চ শুক্রবার বিকেলে মলিয়াইশ মাঠে বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়। সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে ৫ম বারের মত আয়োজন হচ্ছে এ লীগ টুর্নামেন্ট। সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী আয়োজনের শুরুতে ছিল সমেবত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন মাধ্যমে জাতীয় পতাকা, দুর্বার পতাকা, ডিপিএল পতাকা ও অংশগ্রহণকারী আট দলের পতাকা উত্তোলন। এরপর ডিপিএল থিম সং ‘ দুর্বার দুর্বার প্রিমিয়ার লীগ, উৎসবের আমাজের প্রিমিয়ার লীগ’ এ গান পরিবেশনের মাধ্যমে অতিথি হিসেবে ডিপিএল এর শুভ উদ্বোধন করেন মীরসরাই থানা অফিসার্স ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, উপজেলা প্রাক্তন ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি নুরুল আবছার, শিক্ষানুরাগী তোফাজ্জ্বল হোসেন চৌধুরী মাসুদ ও প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন।

দুর্বার শিরোপা জয়ের লড়াইয়ে এবারকার আসরে আট দলের অংশগ্রহণে রেজিস্ট্রেশন ও ট্রায়াল ম্যাচে বাছাই প্রক্রিয়া শেষে সমগ্র উপজেলা থেকে প্রায় দুইশত উদিয়মান ফুটবলার এ টুর্নামেন্টে অংশ নেন। অংশ নেয়া দল মালিকানায় আছেন নজরুল ইসলাম- ইউনিক ফাইটার্স, ফরহাদ উদ্দিন- রাইভ্যাল সোলজার্স, বেলাল হোসেন- পাস্তোরাল চ্যালেন্জার্স, মোহাম্মদ আশরাফ উদ্দিন- ব্রাদার্স ইউনাইটেড, ফরহাদ উদ্দিন ফাহাদ- এ্যারোলাইট ফাইটার্স, টিপু সুলতান- ডায়নামিক ওয়ারিয়র্স, মেহেদী হাসান জিকু – লায়ন হারর্টাস ও আরিফুল ইসলাম- রেসি রেইঞ্জার্স।

সংগঠনের ক্রিড়া সম্পাদক ইমতিয়াজ বাবু, ডিপিএল পরিচালনা পরিষদ আহবায়ক রিপন কুমার দাশ, সদস্য সচিব আবদুল্লাহ আল মাহমুদ ও ক্রিড়া পরিষদের পরিচালনায় দুর্বার প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে রাইভ্যাল সোলজার্স ফুটবল দল পাস্তোরাল চ্যালেন্জার্স ফুটবল দলকে হারিয়ে তিন দুই গোলে জয় অর্জন করে। পাস্তোরাল চ্যালেন্জার্স ফুটবল দলের অধিনায়ক তারেক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net