1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী বাজারের হকার আবদুল হামিদ নিখোঁজ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

খুটাখালী বাজারের হকার আবদুল হামিদ নিখোঁজ

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩২৯ বার

ব্রেইন আক্রান্ত ও শারিরীক অসুস্থ আবদুল হামিদ (৫৮) নামের একজন হকার কাপড় ব্যবসায়ী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত বৃহষ্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী বাজার থেকে তার নিজ বাড়ী সাতকানিয়া যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।

এ ঘটনায় তার বড় পুত্র হাসান উদ্দীন বাদী হয়ে চকরিয়া থানায় সাধারন ডায়রী (জিডি) করেছেন। যার নং ৬০৪ তারিখ-১৫/৪/২০২২ইং।

থানায় দায়েরকৃত জিডি সুত্রে জানা গেছে, হকার আবদুল হামিদ দীর্ঘ ৭ বছর ধরে চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে হকার (কাপড়) ব্যবসা করে আসছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইছামতি গ্রামের মৃত আজগর আলীর পুত্র।

খুটাখালী বাজারে বাড়াবাসায় থেকেই তিনি ২ ছেলে নিয়ে হকার ব্যবসা করে মাঝে মধ্যে বাড়ীতে যান।
শারিরীক অসুস্থ ও ব্রেইন সমস্যার কারনে ছেলেরা ব্যবসার দেখভাল করেন।

একপর্যায়ে বৃহস্পতিবার রাতে ছেলেদের অজান্তে তিনি খুটাখালী থেকে বাড়ীর উদ্দেশ্য বের হলেও শুক্রবার রাত পর্যন্ত তার কোন হদিস মিলেনি এবং সম্ভব্য সকল স্থানে খোঁজ করে না পাওয়ায় তার বড় ছেলে হাসান উদ্দীন চকরিয়া থানায় সাধারন ডায়রী করেন।

হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি, তার গায়ের রং শ্যামলা ও বেটে। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

নিখোঁজ আবদুল হামিদের কোন সন্ধান পেলে নিকটস্থ থানা কিংবা তার ছেলেদের নাম্বার জানানোর জন্য ( ০১৮৩১৪৪৩৯৩৭/০১৬৪৪২৪০৭৩৮) পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net