1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে আধুনিক কৃষিযন্ত্রপাতি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

মাগুরায় কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে আধুনিক কৃষিযন্ত্রপাতি বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩০৪ বার

মাগুরায় কৃষকদের মাঝে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভতুর্কি) আওতায় ১১ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিক ভাবে আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হয়।
শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাভোকেট সাইফুজ্জামান শিখর।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরর উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ, সদর উপজেলা চেয়্যারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপুসহ আরো অনেকে।

বিতরণকৃত আধুনিক কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে, একটি কমবাইন্ড হারবেষ্টার, ৭টি বীজবপন যন্ত্র, পাওয়ার থ্রেসার (ধান মাইড় যন্ত্র), ভূট্টা মাড়াই যন্ত্র, রিপার রাইডার (ধান কাটা যন্ত্র)।
অনুষ্ঠানে জানানো হয়, সাধারণত ১ বিঘা জমির ধান কাটা, মাড়াই,বস্তাবন্দীসহ কৃষকদের মোট খরচ হয় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। সেখানে কমবাইন্ড হারবেষ্টার যন্ত্র দিয়ে ধান মাড়াইসহ অন্যান্য কাজে খরচ হয় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ পর্যন্ত। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে এক দিকে যেমন ফসল ঘরে তুলতে কৃষকদের সময় বাঁচবে তেমনি অর্থ সাশ্রয় হবে। এছাড়া সুবিধাভোগী কৃষকরা নিজেদের ফসল মাড়াইয়ের পাশাপাশি অন্য কৃষকরাও এ যন্ত্র দিয়ে স্বল্প সময়েও স্বল্প খরচে জমিতে থাকা বিভিন্ন ফসল কেটে মাড়াইসহ বস্তাবন্ধী করে ঘরে তুলতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net