1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিবনগর সরকারের মূল লক্ষ্যই ছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন : ত্রাণ প্রতিমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

মুজিবনগর সরকারের মূল লক্ষ্যই ছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন : ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৪৭০ বার

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান বলেছেন, মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্যই মূলত মুজিবনগর সরকার গঠন করা হয়। আর এই সরকারের মূল লক্ষ্যই ছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে দীর্ঘ নয় মাস যুদ্ধকালীন সময় এই সরকারই দেশ পরিচালনা করেছেন।

সোমবার (১৮ই এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দৈনিক জাগো জনতা কৃর্তক আয়েজিত মহান মুক্তিযুদ্ধে মুজিব নগর সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। (১৮ই এপ্রিল) দৈনিক জাগো জনতা কৃর্তক আয়েজিত মহান মুক্তিযুদ্ধে মুজিব নগর সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মুজিবনগর সরকারের অবদানের কারনেই আজ দেশ স্বাধীন হয়েছে। তাদের এই অবাদন ভুলে গেলে চলবে না। তরুণ প্রজন্মকে মুজিবনগর সরকারের সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। স্কুল কলেজসহ সকল প্রতিষ্ঠানে তাদের ইতিহাস পাঠদানের ব্যবস্থা করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু না হলে যেমন বাংলাদেশ হতো না। তেমনি মুজিবনগর সরকারে না হলে হয়তো মহান মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়া সম্বব হতো না।

এসময় প্রতিমন্ত্রী জাতীয় চার নেতার কথা স্মরণ করে বলেন, জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্বা জানাই। তাদের অবদান অতুলনীয়।

এসময় প্রধান বক্তা কাজি মো. মজিবর রহমান বলেন,তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস চর্চা করার সুযোগ দিতে হবে। মুজিব নগর সরকার মহান মুক্তিযুদ্ধে যে ভূমিকা রেখেছেন তা অপরিসীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গুবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, সৈয়দুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ্যাড. মাহাবুবুর রহমান, সিকদার ফাশন সুজের ব্যবস্থাপনা সম্পাদক সাহাদাত শিকদার।

বক্তরা মহান মুক্তিযুদ্ধে মুজিব নগর সরকারের গুরুত্ব আরোপ করে বলেন, জাতীয় চারনেতাসহ বঙ্গবন্ধুর অবদান না থাকলে আজও আমারা পরাধীন থাকতাম। আজ আমার তাদের কারনে সুন্দর একটি দেশ ও জাতি পেয়েছি। কিন্তু বর্তমানে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে কিছু দুষ্কৃতিমহল। আমরা চাই এদের চিন্তিত করে আইনের আওতায় নিয়া আসতে। সেই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাতের সঠিক ইতিহাস পাঠদানের ব্যবস্থা করা।

বীর মুক্তিযোদ্ধা শেখ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মিডিয়া জার্নালিস্ট ক্লাব বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী, দৈনিক জাগো জনতার নির্বাহী সম্পাদক মো. মারুফ আহমেদ, পরিকল্পনা সম্পাদক মো. ফারুক হোসেন খান, এম এইচ সৈকত প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net