1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৯৬ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির ষ্টাফ রিপোর্টার, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রত্রিকার সাংবাদিক শাহ আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক বৃন্ধ।

রবিবার (২৪) এপ্রিল সকাল সাড়ে এগারোটার সময় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ২৩ এপ্রিল শনিবার বিকেল সোয়া ৫টার সময় আশুলিয়া রিপোর্টাস ক্লাবের ভিতরেই সভাপতি শাহ আলমকে একা পেয়ে পুর্ব শক্রতার জের ধরে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আহত হন তিনি।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ সুত্রে জানা যায়,হামলাকারীরা নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায়। এর প্রতিবাদে মানব বন্ধন করেছে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। এসময় রিপোর্টাস ক্লাবের সহ -সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ন- সাধারন সম্পাদক শাকিল আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সাংগঠনিক নুরে আলম জিকু, প্রচার সম্পাদক নুর আলম সিদ্দিকী মানু, দপ্তর সম্পাদক শরীফুল হক ও সিনিয়র সদস্য মোহাম্মদ আলী সীমান্ত সুচিত্রা রায় বক্তব্য রাখেন এবং তারা হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের অফিসার্স ইনচার্জ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেস্টা করেও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net