1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

গুইমারা উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩০১ বার

খাগড়াছড়ি গুইমারা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গুইমারায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল ২০২২ বুধবার গুইমারা উপজেলা বাজার এর কাশেম মার্কেটে উপজেলা বিএনপির সভাপতি মো: ইউচুপ এর সভাপতিত্বে ইফতার মাহফিলো অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির ইফতার মাহফিলে উপস্থিত প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আফসার, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির সহ সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি বাহাদুর খান, জেলা ছাত্রদল সভাপতি ছাইদুল ইসলাম সুমন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সহ সভাপতি মোখলেছুর রহমান, শেখ মো: ইব্রাহিম, কাজী মুফিজুল ইসলাম, মেহেদুল ইসলাম, এস এম মিলন, সাধারণ সম্পাদক নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ, যুব বিষয়ক সম্পাদক সালমান হোসেন প্রমূখ।

এসময় ইফতার মাহফিলে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং নিঃশর্তে মামলা প্রত্যাহার কামনা করেন। বিএনপি ইফতার মাহফিলে অন্তত ১ হাজার লোক অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net