1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় মসজিদ-ঈদগাহের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

নওগাঁয় মসজিদ-ঈদগাহের উদ্বোধন

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩০৬ বার

নওগাঁর চকদেব জনকল্যাণ পশ্চিমপাড়ায় নব-নির্মিত জান্নাতুল মা’ওয়া জামে মসজিদ ও জনকল্যাণ ঈদগাহের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে নব-নির্মিত মসজিদ ও ঈদগাহের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় মসজিদ কমিটির সভাপতি খালেকুজ্জামানের সভাপতিত্বে ও সম্পাদক এম আর মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ডিএম আওয়াল আতা, পৌর আ’লীগের সহ-সভাপতি মীর জাহিদুল হাসান জুয়েল, স্থানীয় পৌর কাউন্সিলর এনতেজারুল হক কোয়েল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি বলেন বরকতের মাসে এমন দুইটি ধর্মীয় প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার বাবা যেমন করে এই অঞ্চলের মানুষের মাথার উপর ছাতা হিসেবে ছিলেন আমিও তেমনি ভাবে সব সময় যে কোন প্রয়োজনে আমার এলাকার মানুষের পাশে থেকে সাধ্যমতো সেবা করার চেষ্টা করে যাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net