1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ীতে বয়লার বিস্ফোরণ। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

রাজবাড়ীতে বয়লার বিস্ফোরণ।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৭৬ বার

রাজবাড়ীতে ধানের চাতালের বয়লার বিস্ফোরণে ইসমাইল শিকদার (২২) নামে এক শ্রমিক নিহত ও দগ্ধ হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের আ. ছাত্তার মল্লিকের ধানের চাতালে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইসমাইল গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের ফেলু শিকদারের ছেলে।

ইসমাইলের চাচা শহিদুল ইসলাম জানান, সকালে ছাত্তার মল্লিকের ধানের চাতালে শ্রমিকরা ধান সেদ্ধ করার কাজ করছিলেন। হঠাৎ চাতালে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে বয়লারের ফুটন্ত গরম পানিতে ঝলসে ঘটনাস্থলেই চাতালের শ্রমিক ইসমাইল মারা যান।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, শহীদওহাবপুর ইউনিয়নে বয়লার বিস্ফোরণে ইসলাম নামের একজন শ্রমিক নিহত হন এছাড়াও কুদ্দুস ও নারী শ্রমিক ভোলো বেগম গুরুতর দগ্ধ হন। একইসঙ্গে চাতালের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় এক ভাঙ্গারি মালের হকারও গুরুতর দগ্ধ হন। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, নিহত ইসমাইলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net