1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে কেন্দ্রীয় বিএনপি'র ঈদ উপহার ও ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

লাকসামে কেন্দ্রীয় বিএনপি’র ঈদ উপহার ও ইফতার মাহফিল

মোঃআনোয়ারুল আজিম লাকসাম(কুমিল্লা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৭৫ বার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালামের ব‍্যক্তিগত উদ্দ‍্যোগে ও অর্থায়নে নিজ এলাকার ১১ হাজার হতদরিদ্রের মাঝে বিতরণ করেন শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থসহ ঈদের উপহার।

২০ এপ্রিল বুধবার সকালে উপজেলার পাশাপুর গ্রাম ও মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন প্রতিটি গ্রামের হতদরিদ্র অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। অপরদিকে ওই বিকালে পাশাপুর কমপ্লেক্স মাঠে লাকসাম-মনোহরগঞ্জ

উপজেলা ও পৌরসভার বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

ঈদ উপহার বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল কালাম বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমার ব‍্যক্তিগত উদ্দ‍্যোগে ও অর্থায়নে আপনাদের জন‍্য আমার এই ক্ষুদ্র উপহার। এ সময় তিনি উপস্থিত সবার কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন‍্য দোয়া কামনা করেন।

বিতরণ সময় উপস্থিত ছিলেন,

কুমিল্লা বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনির আহমেদ, মুদাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবদুর রশিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন মুশু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান দুলালসহ বিভিন্ন নেতৃবৃন্দ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net