1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের কর্ণধার নবীগঞ্জে নবীনবরন অনুষ্টানে -এমপি মিলাদ গাজী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের কর্ণধার নবীগঞ্জে নবীনবরন অনুষ্টানে —-এমপি মিলাদ গাজী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৮৪ বার

হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন,আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের কর্ণধার ও কান্ডারী হবে । সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ হবে। তিনি ২ এপ্রিল শনিবার দুপুরে নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।তিনি আরও বলেন,লেখাপড়ার সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে। আধুনিক এই বাংলাদেশে তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। পাশাপাশি সমাজকে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন প্রকার অপকর্ম এবং জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হবে। সর্বপোরি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি এড. মোঃ আবুল ফজল’র সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক শাহীন আক্তারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল মুনিম চৌধুরী,নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, , আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান,মোঃ সুহুল আমিন।এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net