1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এশিয়ান টিভির স্টাফ রিপোর্টারের ওপর সন্ত্রাসী হামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এশিয়ান টিভির স্টাফ রিপোর্টারের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৮১ বার

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও প্রতিদিনের সংবাদের সাভার প্রতিনিধি শাহ্ আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ডিইপিজেড সংলগ্ন ক্লাবের হল রুমে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে রিপোর্টার্স ক্লাবে একা বসে সংবাদ তৈরী কাজে ছিলেন তিনি। এসময় হল কামালের নেতৃত্বে মাসুদ রানা ( অটোমাসুদ), শফিকুলসহ অজ্ঞাত আরো ১০/১৫ মিলে ক্লাবের ভিতর ঢুকে সভাপতির ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। তাদের এলোপাথাড়ি মারধরে শাহ আলম মেঝেতে লুটিয়ে পড়লে ভিডিও ক্যামেরা, পকেটে থাকা নগদ টাকা লুট করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় তার চিৎকারে ক্লাবের পাশের দোকানদাররা ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। পড়ে রাত আট্টার দিকে সাংবাদিক শাহ্ আলম বাদি হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ্ আলম বলেন, বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ক্লাব থেকে মাসুদ, শফিকুল ও রিপন মিয়া নামের তিনজনকে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে বহিষ্কার করা হয়। আর হল কামাল তার অবৈধ ব্যবসা নিয়ন্ত্রনের জন্য সাংবাদিক ক্লাবে ভর্তি হতে গিয়ে ধর্ষন মামলার অপরাধে বহিস্কর হন।

সর্বশেষ আশুলিয়া প্রেসক্লাবের অস্থায়ী সদস্যও হয়েছিল সে। তবে কিছুদিন আগে এক কিশোরীকে মেয়েকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে জোরপূর্বক কয়েক বার ধর্ষণ করে। পড়ে কিশোরী মেয়ে আদালতে ধর্ষণ মামলা করলে প্রেসক্লাবের অস্থায়ী সদস্যপদ থেকে হল কামালকে বহিষ্কার করা হয়। হল কামাল সাংবদিকতা পেশার সাথে কোনো রকম সম্পৃক্ততা নেই। শুধু সাংবদিক নেতা পরিচয়ে অসামাজিক কাজ করিয়ে টাকা কামানোর ধান্দা তার মুর্খ উদ্দেশ্য ।অন্যদিকে রিংসাইন পোশাক কারখানায় চাকুরী করে ছুটির দিনে এলাকায় বিভিন্ন রাজনৈতিক প্রোগরাম গুলিতে টাকা কামনোর জন্য সফিকুল নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। অবৈধ কাগজপত্র তৈরী করে সে ডিইজের সদস্য হয়েছে বলেও দাবী করেন। সাংবাদিক ক্লাবের গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ আছে কোন পোশাক শ্রমিক ক্লাবের সদস্য হতে পারবেনা।সে কথিত সাংবাদিক হওয়ার জন্য হল কামালের সাথে গ্রুপিং করে রিপোর্টার্স ক্লাবে সভাপতির উপর হামলা করেছে।

এব্যাপারে আশুলিয়া থানা পুলিশের সহঃ উপ-পরিদর্শক (এএসআই) হারুন অর রশিদ জানান, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলামে।উপস্থিত আশে পাশের লোকজন হামলার ঘটনা দেখেছে বলে জানায়।
অপর দিকে হামলার শিকার এশিয়ান টিভির ষ্টাফ রিপোর্টার শাহ আলম পোশাক শ্রমিক সফিকুল অটোচালক মাসুদ ও হল কামালের নাম উল্লেখ করে অঞ্জাত ১৫/২০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net