1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জীবদ্দশায় সন্তানদের সম্পত্তির ভাগ দিবোনা, সংবাদ সম্মেলনে সোহরাফ (দীঘিনালায় পাল্টা সংবাদ সম্মেলন) - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

জীবদ্দশায় সন্তানদের সম্পত্তির ভাগ দিবোনা, সংবাদ সম্মেলনে সোহরাফ (দীঘিনালায় পাল্টা সংবাদ সম্মেলন)

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৬৭ বার

খাগড়াছড়ির দীঘিনালার চংড়াছড়ি এলাকায় সৎ মায়ের কুপরামর্শে পিতা কর্তৃক চার কন্যাকে নির্যাতন, হয়রানি, মামলা ও ঘর থেকে বের করে দেওয়ার প্রতিবাদে গতকাল সংবাদ সম্মেলন করে চার কন্যা।

এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১২ মে) দীঘিনালা বাস টার্মিনাল সংলগ্ন হোটেল ইউনিটি কনফারেন্স রুমে পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযুক্ত সেই পিতা সোহরাফ হোসেন।

সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শুনান তার দ্বিতীয় সংসারের পুত্র ইস্তিয়াজ হাসান। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহরাফ হোসেন বলেন, আমার প্রথম সংসারের ছোট তিন মেয়ে বড় মেয়ে ও জামাতার কুপরামর্শে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে৷ আমি তাদের সন্তান হিসেবে স্বীকার করলেও আমার জীবদ্দশায় আমার সয় সম্পত্তির ভাগ কোন সন্তানকেই দিবোনা৷

তিনি অভিযোগ করে বলেন, আমার বড়মেয়ে মারুফা আক্তার ও তার স্বামী ফজলুল করিম আমার ছোট তিন মেয়েকে নিয়ে বিভিন্ন সময়ে নানা ষড়যন্ত্র করে আসছে। আমি গতকাল অনুষ্ঠিত মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিতা সোহরাফ হোসেন কর্তৃক চারমেয়ে ও বড় মেয়ের জামাতার বিরুদ্ধে ডাকাতি মামলার সাক্ষী মো. জয়নাল আবেদীন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়নাল আবেদীন বলেন ডাকাতির বিষয়ে আমি কিছু জানিনা। ঘটনার বিবরণ সোহরাফ হোসেন ঘটনার পরে আমাকে জানিয়েছে। আমি ঘটনার সাক্ষী হলেও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।

সন্তানদের বিরুদ্ধে ডাকাতির মামলা কেনো থানায় করেননি? এ বিষয়ে জানতে চাইলে সোহরাফ হোসেন বলেন, আমি থানায় গিয়েছি। পুলিশ মামলা নেননি। পরে আদালতের মাধ্যমে মামলা দায়ের করেছি৷

সোহরাফ হোসেন তার দ্বিতীয় স্ত্রী ফাতিমা আক্তার ও পুত্র ইস্তিয়াজ হাসানের উপস্থিতিতে চার মেয়ে ও বড় জামাতার বিরুদ্ধে একতরফা বক্তব্য উপস্থাপন করলেও সাংবাদিকদের প্রশ্নের তেমন কোন সদুত্তর দিতে পারেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net