1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নন্দুয়া ইউনিয়ন পরিষদের ৬ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নন্দুয়া ইউনিয়ন পরিষদের ৬ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩১২ বার

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জমিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও খারাপ আচরণের অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের ৬ জন সদস্য।
সোমবার (৩০ মে) সাংবাদিকদের কাছে অভিযোগ করার আগে রানীশংকৈল উপজেলা প্রশাসন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর নিজেদের অবস্থা তুলে ধরে অভিযোগ করেন ৬ জন ইউপি সদস্য।
ইউপির ৮ নং– ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন, ৭ নং– ওয়ার্ডের সদস্য হারুণ অর রশিদ ও অন্য ৪ ইউপি সদস্য অভিযোগ করেন।

প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘চেয়ারম্যান আমাদের সম্মানি ভাতা আত্মসাৎ করেছেন। পরিষদে আমাদের মূল্যায়ন করা হয় না। ভিজিডি ও ভিজিএফ সহ অন্যান্য সেবা দেওয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি করেন। আমরা এ বিষয়ে রানীশংকৈল ইউএনওর কাছে ও উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।’ ইউপি সদস্য হারুণ অর রশিদ অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যান তার লাঠিয়াল বাহিনী দিয়ে পরিষদ নিয়ন্ত্রণ করেন ৷ আমরা নির্বাচিত প্রতিনিধি হয়ে নাগরিকদের কোনো সুবিধা দিতে পারছি না। জনগণের কাছে জবাবদিহিতা করতে পারছি না।’

চেয়ারম্যান জমিরুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সামনে নির্বাচন তাই আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন তারা। আমি ইউনিয়ন পরিষদে কখনও কাউকে অপমান করিনি এবং বোইনি কাজ করিনি।’ রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোহেল সুলতান জুরকারনাঈন কবির স্টিভ বলেছেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তিনি পেয়েছেন। অভিযোগের তদন্ত চলছে৷ অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net