1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৮২ বার

ঠাকুরগাঁও জেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলেচানা সভা, এল,এ ক্ষতিপূরণ চেক বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ২২ মে রোববার জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন. প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, স্যাটেলমেন্ট অফিসার আনোয়ারুল ইসলাম, পৌর আকচা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোতাহার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এল,এ ক্ষতিপূরণ চেক বিতরণ শেষে সেরা ভূমি উন্নয়ন কর আদায়কারী কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net