1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্রীজ আছে কিন্তু রাস্তা নেই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ব্রীজ আছে কিন্তু রাস্তা নেই

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৩২৯ বার

লালমনিরহাটে ব্রীজ আছে কিন্তু রাস্তা নেই। এর ফলে কাজে আসছে না লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের ৩১লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি।
একাকী দারিয়ে থাকা ব্রীজটির সংযোগ রাস্তা না থাকায় বিকল্প পথে হাঁটুপানির মধ্যে দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
জানাগেছে, প্রায় ৩১লক্ষ টাকা ব্যয়ে ৫০মিটার দৈর্ঘ্য ব্রীজটি একাকী দাড়িয়ে আছে। ব্রীজটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রায় ৫বছর ধরে। যেন দেখার আছে এবং ব্যবস্থা নেওয়ার কেউ নেই।
ব্রীজটি দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্রীজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৬-২০১৭ অর্থবছরের কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মিলন বাজার সংলগ্ন মূল তিস্তা নদীর ক্যানেলের উপর ব্রীজটি প্রায় ৩১লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল।

৫০মিটার দৈর্ঘ্য ব্রীজটির ২ পাশে সংযোগ রাস্তা নির্মাণ না করায় সরকারের প্রায় ৩১লক্ষ টাকা তিস্তার পানিতে ভেস্তে যেতে বসেছে। ব্রীজটি ব্যবহার করতে না পাড়ায় এবং দুর্ভোগের কারণে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন। বর্ষাকালে নৌকা আর শুকনো মৌসুমে বাঁশের সাকোই যেন একমাত্র ভরসা এলাকাবাসীর।
রুদ্রেশ্বর এলাকার বাসিন্দা আসিয়া, বাবু ও রায়হান জানান, প্রতি বছরই বন্যা এবং বৃষ্টির পানিতে প্রায় ৬মাস পানির মধ্যে বন্দি থাকতে হয়। পানি নেমে গেলে মাঠে ফসল আবাদ শুরু হয়। মাঠ থেকে ফসল ঘরে তোলার জন্য স্থানীয় বাসিন্দারা একটি ব্রীজ নির্মাণের দাবি জানান।

দাবির পরিপেক্ষিতে একটি ব্রীজ নির্মাণ হলেও দীর্ঘদিন পরেও ব্রীজটির কোন সংযোগ রাস্তা নির্মাণ করা হয়নি। ভোটের সময় সব নেতারা আসে আর ব্রীজের ২ পাশে রাস্তা তৈরির কথা বলে ভোট নিয়ে যায় কিন্তু রাস্তা আর নির্মাণ হয় না।
তারা আরও জানান, কয়েকটি গ্রামের মানুষ ব্রীজটির পাশ দিয়ে হাটুপানি দিয়ে চলাচল করে আসছেন। বর্ষার সময় এ এলাকা ঢুবে যায় তখন নৌকা ব্যবহার করতে হয়।
কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু জানান, এলাকাবাসীর দূর্ভোগ দূর করতে আমি খুব দ্রুত নিজ অর্থায়নে ব্রীজের সংযোগ রাস্তাটি উঁচু করবো। রাস্তাটি উঁচু করা হলেই ব্রীজটি সচল হবে বলেও তিনি জানান।
কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ জানান, ব্রীজটি পরিদর্শন করে দ্রুত সংযোগ রাস্তার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net