1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৪ বছর পর অফিস ফ্যাক্টরি নতুন করে ক্রয়ে বাধ্য করার অভিযোগ। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

১৪ বছর পর অফিস ফ্যাক্টরি নতুন করে ক্রয়ে বাধ্য করার অভিযোগ।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৫০৪ বার

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুলিস্তান শপিং কমপ্লেক্সে পজিশন নেওয়া অফিস ও ফ্যাক্টরি অবৈধ ভাবে তালা লাগিয়ে পুনরায় অতিরিক্ত টাকা আদায়ও ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ওই মারর্কেটের ব্যবসায়ী মো আব্দুল মান্নান।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ( ডিআরইউ) সাগর রুনি হল রুমে ওই শপিং কমপ্লেক্সের দোকান মালিকদের পক্ষে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল মান্নান।
লিখিত বক্তব্যে তিনি বলেন ২০০৮ সালে গুলিস্তান শপিং কমপ্লেক্সের ৫০০ স্কয়ার বর্গফুটের ২ এবং ১হাজার ১৫ বর্গফুটের দ্যাওয়েস্টর্ন ইন্জিনিয়ারিং লিমিটেডের নিকট থেকে তাদের সকল শর্ত পুরণ করে আমি ক্রয় করি। মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট থেকে দ্যা ওয়েস্টার্ন ইন্জিনিয়ারিং লিমিটেড কে পাওয়ার দেওয়া হয়।তারা আমাদের টাকা নিয়ে চুক্তিপত্র প্রদান করে। এ চুক্তিপত্রের দলিল পাওয়ার পর থেকে আমি দোকান ভোগদখল করে আসছি।
তিনি বলেন নিয়ম মেনে মাসিক জমিদারি ভাড়া ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে আসছি। কিন্তু বর্তমানে গুলিস্তান শপিং কমপ্লেক্সে পরিচালনা পরিষদে যারা আছেন তারা নতুন করে ৬ হাজার টাকা বর্গফুট দাম নির্ধারন করে নতুন করে আবার ক্রয় চুক্তিপত্র দলিল নিতে বলছেন।

মান্নান মিয়া বলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধা কল্যাণ ট্রাস্টের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বৃহস্পতিবার মার্কেটের ১০ তলায় তালা ঝুলিয়ে দেয়। পুরো ১০ তলায় পজিশন কেনা সব দোকানে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। ১০ তলায় আমার অফিস ও ফ্যাক্টরির মূল ফটকে তালা লাগিয়ে রাখা হয়েছে।
আব্দুল মান্নান অভিযোগে বলেনবড়তমান কেয়ারটেকার শাহজাহান মিয়া কয়েকজন লোক নিয়ে তাকে প্রাননাশের হুমকি দেয়। কেয়ারটেকার শাহজাহান মিয়া মুঠোফোনে আরো বলে কারো কাছে নালিশ করলে তোকে মেরে ফেলবো তোর লাশও খুঁজে পাবেনা কেউ।

এজন্য আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য আমি জীবনের নিরাপত্তার কথা ভেবে শাহজাহান মিয়া বিরুদ্ধে পল্টন থানায় একটি জিডি করেছি।
আব্দুল মান্নান বলেন এ সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং ডিএমপি মতিঝিল জোনের ডিসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোনো সহায়তা পাইনি। বিষয়টিসুরাহা করতে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net