1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোস্বামী দুর্গাপুর ইউপির পরিত্যক্ত ভবনের জীবনের ঝুঁকি নিয়ে চলছে অফিসের কার্যক্রম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

গোস্বামী দুর্গাপুর ইউপির পরিত্যক্ত ভবনের জীবনের ঝুঁকি নিয়ে চলছে অফিসের কার্যক্রম

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ৩১৭ বার

কুষ্টিয়া সদর উপজেলার ১৪ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় দীর্ঘ ২৫ বছর ধরে ঝুঁকি পুর্ন ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছেন গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বররা। তারা জরাজীর্ণ ভাঙ্গাচোড়া পরিত্যাক্ত এই ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ইউনিয়নে বসবাসরত ২২ হাজার মানুষকে সেবা দিয়ে চলেছেন। বর্তমান চেয়ারম্যান লাল্টু রহমান ২০২২ সাল থেকে আবারো ঝুঁকি মাথায় নিয়ে কার্যক্রম পরিচালনা করে চলেছেন। ভবনের এ অবস্থা দেখে নির্বাচিত চেয়ারম্যান মেম্বার সহ এলাকাবাসীরা খুবই চিন্তিত।

দীর্ঘদিন ধরে ভবনটির জরাজীর্ণ অবস্থা হওয়ার ফলে চেয়ারম্যান ও মেম্বরা হতাস হয়ে পড়েছেন। ইউনিয়ন পরিষদে সেবা নিতে যাওয়া নারী পুরুষ সকলেই আতংকে পরিষদে ঢুকতে ভয় পায়। যার ফলে পরিষদের ভবন নিয়ে সকলেই আতংকিত।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল্টু রহমান জানান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপির সাথে নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদের এমন বেহাল দশা নিয়ে আলোচনা হয়েছে, যা না দেখলে বিশ্বাস করা যায়না।
এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকি পুর্ন অবস্থায় রয়েছে এবং ব্যবহারের সম্পুর্ন অনুপযোগী তার পরে ও আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সাধারণ মানুষের কথা চিন্তা করে সেবা দিয়ে যাচ্ছি। জননেতা মাহবুবউল আলম হানিফ এমপিকে জানানো হলে তিনি মৌখিকভাবে ভবন নির্মাণের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশ্বাস দেন। প্রসঙ্গত, এর আগে ১৯৬৬ সালে আমার দাদা গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থানা অবস্থায় খোদাবক্স ডাক অফিসের ভবন ব্যবহার ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়েছে। সেই থেকেই এখন পর্যন্তও এই ভবনটিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে আসছে। ইউনিয়ন পরিষদের অবস্থা বেহাল দশা হওয়ার পরও ভবন নির্মানের কাজ আলোর মুখ দেখেনি এখনও। নতুন ভবন নির্মাণ হলে গোস্বামীদূর্গাপুর ইউনিয়নে ২২ হাজার ভোটারের দীর্ঘদিনের প্রাণের দাবি পরিপূর্ণ হবে বলে স্থানীয় সাধারণ ভোটাররা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net