1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আদালতে চলছে জমির মামলা, রায়ের অপেক্ষা না করে জমির দখলের চেষ্টায় বিবাদী ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা 

ঠাকুরগাঁওয়ে আদালতে চলছে জমির মামলা, রায়ের অপেক্ষা না করে জমির দখলের চেষ্টায় বিবাদী !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩২১ বার

ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত অঞ্চলে দিন দিন বেড়েই চলেছে ভূমি দস্যুতা। ক্ষমতার দাপটে অপেক্ষাকৃত দুর্বলদের জমি ছিনিয়ে নেয়ার অভিযোগ নিত্যদিনের গল্প। এ নিয়ে আদালতে মামলা হলেও তোয়াক্কা নেই দাপুটেদের। শনিবার(৭ মে) এমনি ঘটনা দেখা গেলো ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শিবগঞ্জ এলাকায়। আদালতে চলমান মামলার তোয়াক্কা না করে দখলের চেষ্টায় নামে বিবাদী পক্ষ। এ নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। আদালতে চলমান মামলার তোয়াক্কা না করে দখলে যাবার কারন জানতে চাইলে বিবাদী পক্ষের মমতাজ বেওয়া বলেন, আদালতের রায় হতে অনেক দেড়ি, তাই দখলে যাচ্ছি। প্রায় দুই যুগে মামলার কোনো সমাধান আসেনি। আর অপেক্ষা করতে পারবোনা। জানা গেছে, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ১০ নং– জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার কেন্দ্রীয় মসজিদের পাশের ৪৫ শতক জমির দাবিদার দীর্ঘ সময় থেকে দখলে থাকা ফয়জার উদ্দিনের উত্তরসূরি নজরুল ইসলাম।

একই জমির মালিকানা দাবি করে বেশ কয়বার দখলের চেষ্টা করছিলো আ.সাত্তার নামে জনৈক ব্যক্তি। এ নিয়ে নজরুল ইসলাম বাদী হয়ে ২০০০ সালে আ.সাত্তারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। যা এখন হাইকোর্টে চলমান। আ. সাত্তারের মৃত্যুর পর মামলার হাল ধরনে সাত্তারের স্ত্রী মমতাজ বেওয়া। তবে তিনি আর মামলার রায়ের অপেক্ষায় থাকতে রাজি নন। তাই দখলে যাবার চেষ্টা করছে। মামলার বাদী নজরুল ইসলাম বলেন, জমি নিজের দখলে থাকার পরও আদালতের দারস্থ হয়েছি। আদালত যে রায় দিবে সেটাই মেনে নিবো। তবে বার বার তারা জমিটি দখলের চেষ্টা করছে। আজ জমির গাছ কাটছে। পুলিশ এসে একাধিকবার সাবধান করে দিলেও কোনো লাভ হয়নি। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। যতটুকু জানি ঐ জমিতে আদালতের ১৪৪ ধারা জাড়ি করা আছে। তাই এর আগে উভয় পক্ষকে জমিতে যেতে বাড়ন করেছি। আজ ৯৯৯ এ আমার জমিতে ঝামেলা হবার খবর পেয়েছি। সমাধানে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net