1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে শহরে ঢুকতেই কয়েকটি স্থানে জমারাখা ময়লা আবর্জনার দুর্গন্ধ ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে শহরে ঢুকতেই কয়েকটি স্থানে জমারাখা ময়লা আবর্জনার দুর্গন্ধ !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৭৪ বার

ঠাকুরগাঁও জেলা শহরের সড়ক ও মহাসড়কের পাশে যেখানে– সেখানে ময়লা, আবর্জনা ফেলছে পৌরসভা কর্তৃপক্ষ। এতে শহরে ঢোকার দুটি পথ সহ কয়েকটি স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধ নাকে নিয়ে শহরে ঢুকতে হচ্ছে পথোচারিদের। শহরে চলতেও হচ্ছে নাক-মুখ চেপে। পৌর কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত জায়গা না থাকায় বাধ্য হয়ে তারা সড়কের পাশে আবর্জনা ফেলছে। অথচ এটি ‘ক’ শ্রেণির পৌরসভা। ১৯৫৮ সালের ১ মার্চ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালে এটি ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। প্রতিষ্ঠার ৬১ বছরেও আবর্জনা ফেলার নির্ধারিত স্থান করতে পারেনি কর্তৃপক্ষ। প্রকল্পের লোকজন পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে প্রতিদিন কয়েক টন ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম, গম গবেষণা উপকেন্দ্র, রোড এলাকার শুক নদ, সেনুয়া ও টাঙ্গন নদী এলাকায় এসব আবর্জনা ফেলা হচ্ছে।

জানতে চাইলে পৌরসভার মেয়র আন্জুমানআরা বন্যা বলেন, পৌরসভার নির্ধারিত আবর্জনা ফেলার স্থান ভরাট হয়ে যাওয়ায় এখন বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলতে হচ্ছে। তবে আবর্জনা ফেলার স্থান নির্মাণ সহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা রয়েছে। সেটা বাস্তবায়িত হলে এ সমস্যা থাকবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net