1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকা ফুটবল টুর্ণামেন্ট শুরু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

রাউজানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকা ফুটবল টুর্ণামেন্ট শুরু

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৫৪৫ বার

রাউজানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট।২৪ মে মঙ্গলবার রাউজান সরকারী কলেজ মাঠে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।ইউনিয়ন ও পৌরসভার বিদ্যালয় সমূহকে ভিভক্ত জোনে এই খেলা হচ্ছে ১৪টি ইউনিয়নের স্ব-স্ব খেলার মাঠে।পৌরসভার খেলা হচ্ছে সরকারি কলেজ মাঠে। পৌর জোনের প্রথম খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুছ। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা বিষু দে।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শিক্ষক সুজিত দেব, সুবল দাশ গুপ্ত, সমীর ভট্টচার্য্য, বিষু দে, অশোক কুমার তালুকদার, বরুন পালিত, যুবলীগ নেতা ছাবের হোসেন,আবু ছালেক, ছাত্রলীগ নেতা আরমান সিকদার, ফয়সল মাহমুদ, নাছির উদ্দিন প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন,বর্তমান সরকার প্রাথমিক স্তর থেকে জাতীয় পর্যায়ে ফুটবল খেলাধূলার উন্নয়নেকাজ করছে।প্রধানমন্ত্রীর স্বপ্ন ক্রিকেটের মত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফুটবলকে বিশ্বকাপ খেলায় স্থান করে নিক। সেলক্ষ্য নিয়ে প্রাথমিক পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টি হোক আগামীর জন্য।মেয়র বলেন রাউজানের সংসদ সদস্য রাউজানে খেলার সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে ও পর্যাপ্ত খেলার মাঠ তৈরী করেছেন।দৃষ্টিনন্দন এসব খেলার মাঠে সৃষ্টি হবে জাতীয় ও আর্ন্তজাতিক মানের খেলোয়াড়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net