1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ হাসিনা নেতৃত্বে সমৃদ্ধ হয়েছে ক্রীড়াঙ্গন- এমপি জ্যাকব। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

শেখ হাসিনা নেতৃত্বে সমৃদ্ধ হয়েছে ক্রীড়াঙ্গন- এমপি জ্যাকব।

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫০০ বার

ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নতি হয়েছে।

শেখ হাসিনা নেতৃত্বে সমৃদ্ধ হয়েছে ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনের উন্নয়ন থেকে বাধ পরেনি চরফ্যাসন-মনপুরা। সারাদেশের ন্যায় চরফ্যাসনেও ক্রীড়া প্রেমিদের জন্য আধুনিক মানের শেখ রাসেল স্টেডিয়াম নির্মান প্রক্রীয়াধীন রয়েছে। সরকারের ধারাবাহিকতা ছিলো বলেই চরফ্যাসনে এত উন্নয়ন করা সম্ভব হয়েছে।

সোমবার বিকালে মুজিববর্ষ উপলক্ষে চরফ্যাসন উপজেলায় আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু বিশ্ব নেতা ছিলেন। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অসীম।

অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং আমাদের উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টির ষঢ়যন্ত্র চলছে। আমরা এসব বাধাঁকে মানবো না। উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করা হলে অবশ্যই আমরা মোকাবিলা করবো। যেভাবে রাজাকারদের নিশ্চিহ্ন করেছি, সেভাবে বাংলার বুকে বাংলার বিরোধীদেরকে নিশ্চিহ্ন করা হবে।

এসময় উপজেলার চেয়ারম্যান জয়লান আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net