1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় নিবন্ধনহীন ৫ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

কুষ্টিয়ায় নিবন্ধনহীন ৫ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৬৪ বার

কুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে সিভিল সার্জন। অভিযানে ক্লিনিক, ডায়াগনস্টিক ও স্বাস্থ্যসেবাসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ও একটি ক্লিনিককে সতর্কীকরণ করা হয়েছে।

শনিবার (২৮ মে) দিনব্যাপী জেলার কুমারখালী উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনেষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম।

অভিযানে প্রতীক আধুনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রদীপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বাস ডেন্টাল কেয়ার, শিমুল ডেন্টাল কেয়ার এবং কুমারখালী ডায়াবেটিক সমিতি বন্ধের নির্দেশ ও নোভা ক্লিনিককে সতর্ক করা হয়েছে।

সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, সারাদেশের নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ক্লিনিক, ডায়াগনস্টিক ও স্বাস্থ্যসেবাসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ও ১টি ক্লিনিককে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এই অভিযান পরিচালনা করা হবে।

জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে, জেলায় অনুমোদনপ্রাপ্ত ১৪০টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যেও বেশকিছুর লাইসেন্স মেয়াদউত্তীর্ণ হয়ে গেছে। কারো কারো পরিবেশসহ অন্য সহযোগী সংস্থার অনুমোদনও নেই। তবে অবাক করা তথ্য হলো এর বাইরেও অনুমোদনহীন ৬০ থেকে ৭০টি বেসরকারি ক্লিনিক হাসপাতাল অবাদে চলছে। সুষ্ঠু তদারকির অভাবে এসব হাসপাতাল ক্লিনিকের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। পাল্লা দিয়ে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণাও বাড়ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও জেলার সচেতন মহলও।

অভিযানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারসহ স্বাস্থ্য বিভাগের ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net