1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে উদ্বোধনের মাধ্যমে মাঠে গড়ালো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টূর্ণামেন্ট অনুর্ধ-১৭ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

রামগড়ে উদ্বোধনের মাধ্যমে মাঠে গড়ালো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টূর্ণামেন্ট অনুর্ধ-১৭

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৩১৫ বার

খাগড়াছড়ির রামগড়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের মাধ্যমে মাঠে গড়ালো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-অনুর্ধ ১৭।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে টূর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ ত্রিপুরা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু কাউছার, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল কাদের প্রমুখ।
উদ্বোধনী খেলায় পাতাছড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ৮-১ গোলে পরাজিত করে রামগড় পৌরসভা একাদশ। টূর্ণামেন্টে রামগড় পৌরসভা, রামগড় ইউনিয়ন ও পাতাছড়া ইউনিয়ন এই তিনটি দল অংশ গ্রহণ করেছে। আগামী ১৮ মে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবে।

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন শুভ ভোমিক এবং সহকারী রেফারি ছিলেন, দীপ দে ও সম্পদ বড়ুয়া। ধারাভাষ্যকার ছিলেন মো. হানিফ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net