1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবিতে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবিতে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪৬২ বার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সমানে এ কর্মসুচি পালন করা হয়।

গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশরাফ হোসেন বাবু, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোয়েব হক্কানী, সুন্দরগঞ্জ আহ্বায়ক গোলাম আযম, গোবিন্দগঞ্জ সদস্য সচিব রানু মন্ডল,পলাশবাড়ী সিনিয়র যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম, পৌর আহ্বায়ক শামীম রেজা, সাদুল্যাপুর যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন, সাবেক জেলা সদস্য সচিব শরিফুল ইসলাম রুবেল, গাইবান্ধার শহর সদস্য সচিব ফরহাদ আলী, যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হাসান টিটুলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।

বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। খালেদা জিয়াকে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। তার যে রোগ, তা চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে। তা না হলে তার চিকিৎসা হবে না। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তালবাহনা করেছে। কোন কিছু হয়ে গেলে সরকারকে এর সকল দায় দায়িত্ব বহন করতে হবে। যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net