1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে হাইওয়ে পুলিশের সামনে দাপিয়ে বেড়াচ্ছেন অটোরিকশা! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে হাইওয়ে পুলিশের সামনে দাপিয়ে বেড়াচ্ছেন অটোরিকশা!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৯৫ বার

ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরে( মাওনা) হাইওয়ে পুলিশের সামনে দাপিয়ে বেড়াচ্ছেন ভ্যান ও অটো রিকশা। মাওনা চৌরাস্তা ফ্লাইওভার ব্রিজের নিচে ভ্যান-অটোরিকশা নিষিদ্ধ থাকা সত্ত্বেও হাইওয়ে পুলিশের সামনে বেড়াচ্ছে হকার ও ভ্যান-অটোরিকশা। এসব বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় সিদ্ধান্ত থাকলেও তা কার্যকর করতে পারেনি প্রশাসন। সাধারন মানুষের অভিযোগ
প্রকাশ্যে হাইওয়ে পুলিশ কর্মকর্তাদের চোখের সামনে এসব হকাররা ভ্যান বসিয়ে জমজমাট ব্যবসা চালিয়ে পথচারি ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে দাবী সচেতন মহলের। এমনকি রিকশা ভ্যান থেকে অর্থ দেওয়ার অভিযোগ রয়েছে কিছু অসাধু পুলিশ সদস্যদের।

গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, মাওনা চৌরাস্তার ফ্লাইওভার ব্রিজের নিচে হাইওয়ে পুলিশের সামনেই ভ্যান হকারদের কারণে রাস্তায় পথচারীদের ভোগান্তির দৃশ্য।
এসব বিষয়ে কথা হয় এক বাস চালকের সাথে, ওই চালক বলেন, ফ্লাইওভার ব্রিজের ভ্যান হকারদের কারণে সৃষ্টি হয় জ্যামজট।

এব্যাপারে সাংবাদিক জামালউদ্দিন সোমবার ২৭ জুন বিকেল সাড়ে তিনটায় ফেসবুক লাইভে আসলে দেখা যায় অনেকগুলো ভ্যান হকাররা ব্রিজের নিচে থেকে চলে গেছে। ব্রিজের নিচে ভ্যান ও রিকশা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয় না বলে দাবী সচেতন মহলের। তবে সাংবাদিকের লাইভ দেখার পর পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এবিষয়ে মাওনা হাইওয়ে থানার (ওসি) আমিনুল ইসলামের কাছে জানতে একাধিকবার ফোন দিলেও সে রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net