1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী স্টেশনে নারী হেনস্তার ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

নরসিংদী স্টেশনে নারী হেনস্তার ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৬১ বার

নরসিংদী রেল স্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংদী রেল স্টেশনে নারী নিরাপত্তা জোট, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কসহ বেশ কয়েকটি সংগঠন এই মানববন্ধন করে। অপরদিকে একই সময় নরসিংদী প্রেসক্লাবের সামনে আমরা নরসিংদী সর্বস্তরের জনগন এর ব্যানারে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

ঢাকা থেকে আগত মানববন্ধনে বক্তারা বলেন, একজন নারী স্বাধীন ভাবে চলাফেরা করবে এটা যেমন তার অধিকার, তেমনি সে কেমন ধরণের পোশাক পরবে সেটাও তার ব্যক্তিগত অধিকার। এতে কেউ হস্তক্ষেপ করতে পারে না। স্টেশনে ঐতরুণীকে নির্যাতন করে পুরো নারী জাতীকে অপমান করা হয়েছে। প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও প্রশাসনের দায়ীত্ব।

এদিকে, র‌্যাব কর্তৃক গ্রেফতারকৃত মার্জিয়াকে নিরপরাধ দাবী করে তার নিঃশর্ত মুক্তির দাবীতে নরসিংদী সর্বস্তরের জনগন এর ব্যানারে মানববন্ধন করেছে এডভোকেট শিরিন সুলতানার নেতৃত্বে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। এসময় তারা বলেন, আধুনিক পোশাকের আড়ালে অশ্রীল ও নগ্ন পোশাক পরে সেদিন স্টেশনে ঐ তরুণী এসেছিল। তখন স্টেশনের অসংখ্য যাত্রি মার্জিয়া সহ কিছু মানুষ সেই তরুণীকে বুঝানোর চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। অকথ্য ভাষায় গালাগালি করে ঐ তরুণী ও তার সহযোগী দুই ছেলে বন্ধু, তখন স্টেশনের থাকা লোকজন তাদের তাড়া করে ঐ তরুণী তখন দৌড়ে স্টেশন মাস্টার এর রুমের ভিতর চলে যায় আমরা ভিডিও ফিটেজে যা দেখেছি তখন সেই মার্জিয়া ঐখানে উপস্থিত ছিলনা, তাহলে কেন তাকে আসামী করা হলো, একজন ষাট বছরের বৃদ্ধ একজন তরুণীকে হেনস্তা করতে পারে না মার্জিয়ার অপরাধ সে ঐ তরুণীকে বলেছিল মা তোমার কাপড়টা ঠিক করো আর এতেই ক্ষিপ্ত হয়ে যায় সেই তরুণী, নিয়ে আসে তার দুই বন্ধুকে চলে কথা কাটাকাটি এক পর্যায়ে উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে স্টেশন মাস্টার এর রুমে গিয়ে আশ্রই নেয়, ঐ তরুণী নরসিংদী কোথায় এসেছিল কার বাড়িতে রাত্রি যাপন করেছিল তা নরসিংদীবাসী জানতে চায়, মার্জিয়াকে কৌশলে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করে আরো বলেন মার্জিয়া ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি ঐ তরুণীকে শারীরিক নির্যাতন করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অন্য এক নারী ঐ তরুনীকে নির্যাতন করেছে। তাই এই অশ্লীলতার বিরুদ্ধে নরসিংদীবাসী সবসময় সোচ্চার থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net