1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশের সাকোই একমাত্র ভরসা। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

বাঁশের সাকোই একমাত্র ভরসা।

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩২৬ বার

রাঙ্গাবালীর মৌডুবী ইউনিয়নের কাজিকান্দা গ্রামের কাজিকান্দা খাল পারাপারে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো । বিকল্প কোন ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্কুল ছাত্র ছাত্রী সহ এলাকাবাসী।

প্রতিদিন এই সাঁকোটি দিয়ে কাজিকান্দা এলাকার শিক্ষার্থীরা স্কুল কলেজে আশা যাওয়া করে এবং শতশত মানুষ মৌডুবী বাজারে যান।

জানা গেছে, উপজেলার মৌডুবী ইউনিয়নের কাজিকান্দা গ্রামের অহাব মিয়ার বাড়ির সামনের কাজি কান্দা খালের ওপর এই বাঁশের সাঁকো দিয়ে দৈনিক শত শত মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই বাঁশের সাঁকো।

এলাকাবাসীর সহযোগিতায় গত ১২ বছর আগে নির্মিত হয় এই সাকোটি। তবে দু’বছর পর পর এলাকাবাসীর নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ করা হয় বর্তমানে নড়বড়ে হয়ে পড়েছে সাকোটি।

এই সাঁকোটি দিয়ে চলাচল করতে গিয়ে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন চলাচল কারীরা। তাই প্রতিদিন হাট-বাজারসহ স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা এ সাঁকো দিয়ে পারাপার করে আসছে।

শিক্ষার্থী অভিভাবকরা জানান , আমাদের শিশুরা যখন এই সাঁকো দিয়ে স্কুলে আশা যাওয়া করে তখন আমরা ভয়ে থাকি কারণ যেকোনো সময় এই সাঁকো দিয়ে আমাদের শিশুটি পড়ে যেতে পারে। বর্তমানে মেরামত করার অভাবে দিনদিন সাকোটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই আমাদের এলাকাবাসীর দাবি জরুরি ভিত্তিতে সাঁকোর স্থলে একটি ব্রীজ নির্মাণ করা হোক।

মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিশেষ করে আমাদের স্কুলের শিক্ষার্থীরা বর্ষার মৌসুমে ওই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে স্কুলে আশা যাওয়া করে এতে আমরা শিক্ষকরা ছাত্র ছাত্রীদের নিয়ে দুশ্চিন্তায় থাকি আমারা আশা করি কতৃপক্ষ ওই খানে একটি ব্রিজ করে দিলে শিক্ষার্থী সহ এলাকাবাসীর দুর্ভোগ লাগভ হবে।

মৌডুবী ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান রাসেল বলেন, প্রতিদিন স্কুলের ছাত্র -ছাত্রীরা জীবের ঝুঁকি নিয়ে ওই সাঁকো দিয়ে আশা যাওয়া করে আমি উপজেলা এলজিইডি তে আয়রন ব্রিজের জন্য প্রস্তাব দিয়েছি। এবং আমাদের এমপি মহোদয় অধ্যাক্ষ মহিব্বুর রহমান মহিব স্যার সেখানের ব্রিজের জন্য ডিও লেটার দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net