1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোকিত মুলাদির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আলোকিত মুলাদির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪১০ বার

সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলোকিত মুলাদির নবনির্বাচিত কমিটির অভিষেক ও অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক আ. স. ম. মাহতাব উদ্দিন ও পুলিশ সুপার মোঃ আনসার উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার ঢাকার বিজয়নগরের হোটেল ৭১-এ অনুষ্ঠিত হয়।

আলোকিত মুলাদির সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক আ. স. ম. মাহতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার মোঃ আনসার উদ্দিন, মুলাদি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মোহসিন উদ্দিন খান, হাজী মোয়াজ্জেম হোসেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম, উপসচিব আবুল কালাম আজাদ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আনোয়ার কবির অনন্ত হীরা, নোভা হোমস লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক সহিদুল ইসলাম ফরাজী, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক স্যামুয়েল গাইন, বিশিষ্ট ব্যবসায়ি শহীদুল ইসলাম খোকন, ঢাকা ওয়াসার উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা তানভীর আহম্মেদ সিদ্দিকী প্রমুখ। শুভে”ছা বক্তব্য রাখেন আলোকিত মুলাদির কার্যকরি সভাপতি অধ্যাপক এস. এম আলী আজম, সহ-সভাপতি মোঃ মশিউর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক সনেট মাহমুদ প্রমুখ।

প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন আলোকিত মুলাদির প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আলোকিত মুলাদির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শিপু রানী মন্ডল, লিনা ফেরদৌসি ও আক্তারুজ্জামান সবুজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net