1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় জেলেদের পূর্ণবাসনের চালসহ আটক -২, থানায় মামলা। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ 

ভোলায় জেলেদের পূর্ণবাসনের চালসহ আটক -২, থানায় মামলা।

মনিরুজ্জামান,ভোলা :
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৭৪ বার
ছবি, বোরহানউদ্দিন: আটককৃত আড়তদার মো.নাছির তালুকদার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারের চাল আড়ত মালিক মো. নাছির তালুকদারের বসতঘর থেকে জেলেদের পূর্ণবাসনের ৯ বস্তা চাল উদ্ধার করছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান । সেই সঙ্গে আটক করা হয়েছে টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চৌকিদার মো. আনর আলী ও আড়ত মালিক কে। মঙ্গলবার (৩১ মে) রাত ৮ টার দিকে থেকে এ চাল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদে তিনি জানেন, মনিরাম বাজারের চাল ব্যবসায়ি নাছির তালুকদারের বসতঘরে জেলেদের দেয়া সরকারি চাল রয়েছে। এমন সংবাদে মঙ্গলবার রাত ৮ টার দিকে তিনি নাছির তালুকদারের বসতঘরে অভিযান চালায়। এসময় তাঁর বসতঘর থেকে ৯ বস্তা চাল ( ১৩/১৪ মণ) চাল উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন মৎস্য অফিস সূত্র জানায়, উপজেলায় ১১ হাজার ১শত পরিবারের বিপরীতে জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় মার্চ- এপ্রিল ২ মাসের বরাদ্দ আসে ৮৮৮মেঃ টন চাল। যার মধ্যে টবগী ইউনিয়নের ১৪১২ পরিবারের জন্য ১১২.৯৬ মেঃ টন চাল বরাদ্দ পাওয়া যায়।

টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার জানায়,একজন ব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকারের ব্যর্থ চেষ্টা করছেন্
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানিয়েছেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net