1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

মাগুরায় বীরমুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৮৯ বার

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর বাহিনীর সহ-অধিনায়ক কিংবদন্তি বীরমুক্তিযোদ্ধা মরহুম মোল্লা নবুয়ত আলীর আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম।

বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রেজাউর রহমান রিজু, জেলা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার মোঃ ওয়ালিদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার মোঃ হুমায়ন কবির, মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জহুরে আলম, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বক্কার মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, বীরমুক্তিযোদ্ধা ওসমান গণি, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাজু, বীরমুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবু আনছার নাজাত আশা এবং শ্রীপুর বাহিনীর সহ-অধিনায়ক বীরমুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর সন্তান এ্যাডভোকেট শফিকুল ইসলাম আরাফাত।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা চৌধুরী জহুরুল হক, বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিউর রহমানসহ আরো অনেকে।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net