1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর পৌরসভার শত কোটি টাকারও বেশি প্রস্তাবিত বাজেট ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

শ্রীপুর পৌরসভার শত কোটি টাকারও বেশি প্রস্তাবিত বাজেট ঘোষণা

শ্রীপুর(গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩৮১ বার

নতুন করারোপ ছাড়াই গাজীপুরের শ্রীপু পৌরসভার উন্নয়ন ১০৩কোটি ৯৯লাখ ৩৭ হাজার ৮০১টাকা ৭৭পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান।
বৃহস্পতিবার দুপুর ১২টার পর পৌরসভার হলরুমে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত উন্নয়ন বাজেট ঘোষনা করা হয়।

এ ব্যাপারে পৌর মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান বলেন, বর্তমান জীবন-যাত্রার মান উন্নয়নের দিকে লক্ষ্য রেখে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্নয়ন ১০৩ কোটি ৯৯লাখ ৩৭হাজার ৮০১টাকা ৭৭পয়সার প্রস্তাবিত বাজেটের মধ্যে নিজেস্ব রাজস্ব খাতে ২৩কোটি ২৩ লাখ ৮৮ হাজার ৬৪৬টাকা ও উন্নয়ন খাতে ৯কোটি ৫৫লাখ টাকার বাজেটে ধরা করা হয়।

তিনি বলেন, নতুন কোন কর আরোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন, পৌর পার্ক, পৌর মার্কেটসহ নগর উন্নয়নে গুরুত্বপ‚র্ণ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেট করা হয়েছে। পৌরবাসীর সার্বিক সহযোগীতায় শ্রীপু পৌরসভাকে তিনি একটি যুগোপযোগি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলায় প্রত্যয় ব্যক্ত করেন।

বাজেট ঘোষনাকালে শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল হাসান।বাজেট ঘোষনার সময় উপস্হিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী শাহেদ আখতার,পৌর হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী,পৌর প্যানেল মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ। এছাড়াও বাজেট ঘোষনা অনুষ্ঠানে স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net