1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পদ্মা সেতু'র উদ্বোধন উপলক্ষ্যে চট্টগ্রামে কনসার্ট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষ্যে চট্টগ্রামে কনসার্ট

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৪০ বার

আগামী ২৫শে জুন (শনিবার) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে কনসার্টের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসআরএম,জি পি এইচ ইস্পাত এবং কে ডি এস এর সার্বিক সহযোগীতায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে পারফর্ম করবে চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড দল তীরন্দাজ, সাসটেইন, নাটাই এবং বৃষ্টি মির্জা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি ওমর ফারুক সহ আরো বেশ কয়েকজন এর সত্যতা নিশ্চিত করে জানান,স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উৎসবমুখর আয়োজন থাকছে বন্দরনগরী চট্টগ্রামেও। উদ্বোধনের দিন বিকেলে জিমনেসিয়াম মাঠে কনসার্ট অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের আয়োজনে।
এতে চট্টগ্রামের তিনটি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করবে। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে একই জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট শেষে সন্ধ্যা ৭টায় বর্ণিল আতশবাজি ডিসপ্লে করা হবে।

এছাড়াও জেলা প্রশাসনের এমন আয়োজনকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রামের স্বনামধন্য ব্যান্ড নাটাই এর ফাউন্ডার ও বেজ গীটারিস্ট মোঃ নাহিদুজ্জামান নাহিদ শ্যামল বাংলা কে বলেন,অসাধারণ একটা শ্লোগান নিয়ে আমরা এই সেতু পারাপারের প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছি।”আমার টাকায় আমার সেতু,দেশের জন্য পদ্মা সেতু”পদ্মা সেতু শুধুমাত্র একটা সেতু না,এটা আমাদের দেশের মানুষের জন্য একটা চ্যালেন্জ ছিলো।দেশনেত্রী ও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো একবার প্রমাণ করলেন স্বপ্নটা অনেক বড় করে দেখতে হয়।কন্সার্টের মাধ্যমে এই ঐতিহাসিক কাজের সাক্ষী থাকতে পেরে আমরা নাটাই খুব আনন্দিত ও গর্বিত।তার সাথে আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যান্ড নাটাইকে এই আয়োজনের সাথে রাখবার জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net