1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আন্তঃইউনিয়ন বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরায় আন্তঃইউনিয়ন বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৫৩৬ বার

মাগুরার শ্রীপুরে আন্তঃইউনিয়ন বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৫ জুন সকালে শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবিতা রানী ভদ্র, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ , বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা রানী কুন্ডু,খামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ লাবণী আক্তার, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শামসুল হক বুলবুল,বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী বিশ্বাস, হাট শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, পূর্ব শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিশ্বাস সালাউদ্দিন,বিশিষ্ট সমাজ সেবক মিটুল মিয়া, মোঃ সোহরাব শিকদার, মোঃ ঝন্টু মিয়াসহ আরো অনেকে।

বঙ্গবন্ধু ফুটবল খেলায় খামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১- ০ গোলে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে পূর্ব শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বরিশাট কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net