1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হারিয়ে যাওয়া শিশু সেলিনা এখন সাভার থানা হেফাজতে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

হারিয়ে যাওয়া শিশু সেলিনা এখন সাভার থানা হেফাজতে

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৬০ বার

হারিয়ে যাওয়ার দুই দিন পর শিশু সেলিনা (৭) এখন সাভার মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে শিশুটিকে থানায় হস্তান্তর করেন ব্যবসায়ী মোহাম্মদ আদম আলী। এ সময় শিশুটির শরীরে জখমের চিহ্ন দেখা গেছে।

এর আগে গত ৬ জুন (সোমবার) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোরা ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার-সংলগ্ন কাইয়ুম মার্কেটের সামনে শিশুকে কুড়িয়ে পান ডেকোরেটর ব্যবসায়ী আদম আলী।

শিশু সেলিনার বাবার নাম সলিম মিয়া ও মায়ের নাম কুলসুম বেগম। তবে সে এলাকার নাম-ঠিকানা বলতে পারেনি।

এ বিষয়ে আদম আলী ঢাকা পোস্টকে বলেন, গত ৬ জুন কাইয়ুম মার্কেটে আমার দোকানের সামনে সেলিনা কান্নাকাটি করছিল। সে হারিয়ে গেছে বলে জানালে আমি তাকে বাড়িতে নিয়ে যাই। পরদিন সাভারের বিভিন্ন এলাকায় মাইকিং করে তার খবর প্রচার করি।

তিনি আরও বলেন, গতকাল একটি রিকশা ভাড়া করে তাকে নিয়ে ফুলবাড়িয়ার প্রতিটি গলিতে ঘুরেছি। কিন্তু সে কিছুই চিনতে পারেনি।

দুই দিন অতিবাহিত হলেও তার সন্ধানে কেউ না আসায় তাকে আজ সাভার মডেল থানায় হস্তান্তর করি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, শিশুটিকে দুপুরে সাভার মডেল থানায় হস্তান্তর করেছেন ব্যবসায়ী আদম আলী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে মারধর করা হয়েছে।

আমরা শিশুর পরিবারকে খুঁজছি। পরিবারের ঠিকানা কিংবা শিশুটিকে চিনতে পারলে সাভার মডেল থানায় যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net