1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় র‌্যালি ও মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় র‌্যালি ও মানববন্ধন

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৮০ বার

বাগেরহাটের শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় র‌্যালি,মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা সম্মিলিত সম্প্রীতি উদ্যোগে (পিএফজি) এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করেন।

বৃহস্পতিবার (৭জুলাই) সকাল সাড়ে ১০টায় শরণখোলা প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে পাঁচরাস্তা মোড়ে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। সেখানে পিএফজির সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী।

পরে শিক্ষক নেতা অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তার সঞ্চালনায় পথসভায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা এম ওয়াদুদ আকন, তপু বিশ্বাস, যুবদলের আহবায়ক ইব্রাহীম মোল্লা।এছাড়াও উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর জব্বার,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাগর আক্তার,এনজিও নেতা মোঃ সরোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আশিষ দাস,উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন সাধারন মোঃ তাইজুল ইসলাম মিরাজ প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল জাতি, ধর্মের মানুষ মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করে। সম্প্রতি ধর্মীয় ইস্যু নিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় একটি চক্র সেই শান্তি বিঘ্ন করার অপচেষ্টা চালিয়েছে। ওই সব কুচক্রিদের ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net