1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ভুয়া মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আশুলিয়ায় ভুয়া মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৫৯ বার

সাভারের আশুলিয়ায় ষড়যন্ত্র করে মানিকগঞ্জ আদালতে নারী দিয়ে মিথ্যা মামলা করিয়ে এক সাংবাদিককে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

জানা গেছে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততা থাকার সত্যতা মেলায় এবং সাংবাদিকতার সাথে কোনো রকম সম্পৃক্ত না থাকায় “আশুলিয়া রিপোর্টার্স ক্লাব” এর কার্য্য নির্বাহী পর্ষদের সিদ্ধান্তে কিছু সদস্য ক্লাব থেকে বহিষ্কার করা হয়।

এই বহিষ্কারের জের ধরেই বহিষ্কৃত চক্র রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. শাহ আলমের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলা আদালতে এক নারী দিয়ে মিথ্যা মামলা দায়ের করান। এবং এই চক্র শাহ আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাতে থাকে।

এই মামলায় রবিবার দুপুরে মানিকগঞ্জ আদালতে জামিন নিতে গেলে তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন আদালত।

মামলার বাদিনী মোসাঃ বেবী আক্তার (২৭) নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা দক্ষিণ বড় ভিটা গ্রামের নুর মোহাম্মদের মেয়ে বলে মামলার নথি সূত্রে জানা গেছে।
তবে বেবী আক্তার মানিকগঞ্জের যে কাজীর মাধ্যমে বিয়ে সম্পুর্ণ করার দাবি করেছেন সেই কাজী বলেছেন, আমি এই বিয়ে করায়নি। আমার সীল এবং স্বাক্ষর জাল করে কাবিন নামা তৈর করেছে।
এদিকে মামলায় যে বাড়ির কথা উল্লেখ করেছে সেই বাড়ির কেউ মামলার বাদী বেবী কে চিনেইনা।

অনুসন্ধ্যানে জানা যায়, মিথ্যা ও বানোয়াট মামলার বাদীনির যে ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানা সঠিক না। এবং মামলা দায়েরকালীন বেবী আক্তার যে জন্ম নিবন্ধনের কপি দেখিয়েছেন তা অনলাইনে খোঁজ নিয়ে তারো কোনো সত্যতা পাওয়া যায় নি।

এমন মিথ্যা ভিত্তিহীন মামলায় সাংবাদিক কে হয়রানি করায় ফুঁসে ওঠতে শুরু করেছে সাভার-আশুলিয়ায় কর্মরত বিভিন্ন শ্রেণীর সংবাদ কর্মীরা।

সাংবাদিক শাহ আলমের ছেলে জসীম উদ্দিন বিজয় বলেন, আমার বাবাকে হয়রানী করতে ক্লাবের বহিঃকৃত সদস্য কামাল হোসেন ওরফে (হল কামাল) ও মাসুদ রানা (অটো মাসুদ) মানিকগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে সাজানো মিথ্যা ভুয়া মামলা দায়ের করিয়ে আমার নিরপরাধ বাবার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মান সন্মান নষ্ট করার পায়তারা করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net