1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও ৩জন কাউন্সিল নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও ৩জন কাউন্সিল নির্বাচিত

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৪৬ বার

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও কাউন্সিলর নির্বাচিত। আসন্ন ক্ষেতলাল পৌর নির্বাচনে ২ জন মেয়ের ও ৩ তিন জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আ′লীগ দলীয় নৌকা মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র এবং ৬ নং ওয়ার্ডের ছাইদুর রহমান ৭ নং ওয়ার্ডের হাবিবুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিল নির্বাচিত হয়েছে।

ক্ষেতলাল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন (৭জুলাই) বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারা হলেন মেয়ের পদে বিদ্রোহী মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বুলু, স্বতন্ত্র মেয়র প্রার্থী নবীউল ইসলাম চৌধুরী এবং কাউন্সিলর ১নং ওয়ার্ডের আসলাম হোসেন, ৬ নং ওয়ার্ডের আজিজার রহমান দেওয়ান, ৭নং ওয়ার্ডের আবদুল মতিন, তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে ৩০শে জুন মনোনয়নপত্র বাছাইয়ের দিন কাগজ-পত্রে ত্রুুটি থাকায় আবদুল হান্নান মিঠু′র মেয়র পদে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র বৈধ হওয়ায় তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ২৭ জুলাই শুধুমাত্র এ পৌরসভার ৭টি ওয়ার্ডের কাউন্সিলর এবং ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net