1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে তুরাগ নদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রাণ হারিয়েছে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

গাজীপুরে তুরাগ নদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রাণ হারিয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩০১ বার

মহানগরীর বাসন এলাকায় তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা খোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ১৩নং ওয়ার্ড কড্ডা খোয়ারপাড়া এলাকার আকবর আলীর ছেলে সাঈম হোসেন (১২) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে শিশির (১১)।

স্থানীয়রা জানায়, কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদীতে গোসল করতে নামে তিন শিশু। গোসলের এক পর্যায়ে সাঈম ও শিশির পানিতে ডুবে যায়। পরে পাশে থাকা অপর শিশুর চিৎকারের লোকজন ছুটে এসে নদীতে নেমে খুঁজতে শুরু করে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু দুটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক (এসআই) মতিউজ্জামান বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net